ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জিয়া পরিষদের সহকারী মহাসচিবের দায়িত্ব পেলেন জয়নাল মিয়া

গত ৭ই মার্চ ২০২৫ ইং তারিখে জিয়া পরিষদের স্থায়ী কমিটির সিদ্ধান্তে জিয়া পরিষদের সহকারি মহাসচিব পদের দায়িত্ব দেয়া হয় ইতালি প্রবাসী জনদরদি জয়নাল মিয়াকে। জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন এর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ইতালি প্রবাসী জয়নাল মিয়াকে এই দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেয়া হয়। চিঠি হাতে পেয়ে বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে গতকাল ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৪.৩০ মিনিটে জয়নাল মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।


এসময় জয়নাল মিয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন, বিগত ১৫-১৬ বছর যাবত আমি জিয়া পরিষদের সাথে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় জিয়া পরিষদের মহাসচিব আজকে আমাকে যে দায়িত্ব দিলেন সেই মহান দায়িত্ব পালন করতে দেশবাসীর কাছ দোয়া প্রার্থনা করছি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার রুহের মাগফিরাত কামানা করে সবার কাছে দোয়া প্রার্থনা করছি। এছাড়া বাংলাদেশের শহরের আসপাশ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে সকল নদী খাল বিল ভরাট করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জবরদখল করেছে তা পুনরুদ্ধারে সকলের সহযোগিতা কামনা ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি।


এ-সময় আরও বক্তব্য রাখেন জিও পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কৃষিবিদ মোঃ আনোয়ারুল ইসলাম এনাম। বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার রুহের মাগফিরাত কামানা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑